Dhaka ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে দুই উপজেলায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ, শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলার সেরা ৮টি বিদ্যালয়কে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়গুলো হলো—

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল

শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়

কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়

বিনোদপুর উচ্চ বিদ্যালয়

রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়

মোবারকপুর উচ্চ বিদ্যালয়

সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ।

বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব, কানসাট সোলেমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার এবং ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

সমকাল সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুম সাদাব, ফাইয়াজ রহমান তন্ময়সহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ২০০ নম্বরের মধ্যে ১৭৯ নম্বর পেয়ে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। তারা চ্যাম্পিয়ন এবং নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। এছাড়া প্রতিযোগিতায় মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শুভা মনি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে উপজেলার সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সুহৃদ সমাবেশ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুনঃ  শিশুর হাসিতেই আগামীর বাংলাদেশ, নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

সময়: ০৩:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে দুই উপজেলায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ, শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলার সেরা ৮টি বিদ্যালয়কে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়গুলো হলো—

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল

শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়

কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়

বিনোদপুর উচ্চ বিদ্যালয়

রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়

মোবারকপুর উচ্চ বিদ্যালয়

সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ।

বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব, কানসাট সোলেমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার এবং ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

সমকাল সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুম সাদাব, ফাইয়াজ রহমান তন্ময়সহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ২০০ নম্বরের মধ্যে ১৭৯ নম্বর পেয়ে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। তারা চ্যাম্পিয়ন এবং নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। এছাড়া প্রতিযোগিতায় মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শুভা মনি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে উপজেলার সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সুহৃদ সমাবেশ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুনঃ  আপসনামার ভিত্তিতে গাজী নজরুলকে জামিন দিলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠবে: আদালত