Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী বেকারি শিল্পবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল ও ফসলি জমি দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ বালুমহালে বালু উত্তোলন তিন মাস স্থগিত রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের পরিবেশ ক্যাম্পেইন গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের অবরুদ্ধ করার অভিযোগ বিএনপির নির্বাচিত আসনগুলোতে সারের সংকট হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

  • Reporter Name
  • সময়: ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহাদী আমিন বলেন, জাইমা রহমান জাতিসংঘের ওই দায়িত্বশীল পদে প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা পূরণ করে নিজ যোগ্যতায় নিয়োগ পেয়েছেন। এ নিয়ে দেশে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সমালোচনা করে তিনি বলেন, তার নিয়োগের সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, ‘তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয় এবং তার প্রোফাইলের সঙ্গে সেটি মিলে যায়। সুতরাং নিজ যোগ্যতা ও মেধায় একজন মানুষ জাতিসংঘে নিজের পেশাগত ক্যারিয়ারের প্রতিনিধিত্ব করছেন। এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই।’

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল স্টাফ প্রোফাইলেও জাইমা রহমানকে বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত Legal Officer হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে তার পদটি P-3 পর্যায়ের বলে দেখানো হয়েছে।

মাহাদী আমিন আরও বলেন, অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাবের মাধ্যমে জাতিসংঘে নিয়োগের সুযোগ তৈরি করার যে অভিযোগ ছিল, বর্তমান ক্ষেত্রে তেমন কোনো বিষয় নেই।

প্রসঙ্গত, জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। ওই কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

সময়: ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬