Dhaka ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: চেয়ারম্যানের পিএসের নামে শ্রমিক হিসেবে ১৯ হাজার টাকা উত্তোলন বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২ গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে পারিবারিক ইফতার মাহফিল

  • Reporter Name
  • সময়: ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩১৪ Time View

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী:

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”

অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”

ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: চেয়ারম্যানের পিএসের নামে শ্রমিক হিসেবে ১৯ হাজার টাকা উত্তোলন

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে পারিবারিক ইফতার মাহফিল

সময়: ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী:

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”

অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”

ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুনঃ  স্পেনের জয়ে অভিনন্দন জানালেন শাকিব-অপু-বুবলী