Dhaka ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং মহেশখালীতে এলএনজি সরবরাহে ধস, চট্টগ্রামে ৪০% গ্যাস ঘাটতি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, সমঝোতায় পথে বাধা কিছু উদ্বেগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বিএনপিতে সম্ভাব্য বড় রদবদল পলায়ন ও অসদাচরণে বিপ্লব-ইকবাল-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জামিন মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অভিনেতা আলভী সন্ধ্যা থেকে কমতে পারে লোডশেডিং, সংকট কাটাতে সব বিকল্পে কাজ: প্রতিমন্ত্রী মাঝ আকাশে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক, ডেলটা ফ্লাইটে তদন্ত হাম-উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৮৮৫ মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামিন মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অভিনেতা আলভী

  • Reporter Name
  • সময়: ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেও কারামুক্তি আটকে গেছে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর। আদালতের জামিন আদেশের পরও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে গত ৭ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি দিতে না পারার কারণ জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি চিঠি পাঠানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ সংক্রান্ত একটি চিঠি কারাগারে পৌঁছেছে। ফলে জামিনের আদেশ থাকা সত্ত্বেও অভিনেতা আলভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের জামিন আদেশের পর ৬ আগস্ট আদালত থেকে মুক্তির আদেশ কারাগারে পৌঁছে। তবে এর আগেই ৪ আগস্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে জামিন স্থগিতের বিষয়ে একটি চিঠি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এদিকে গত ৩ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাহের আলভীর জামিন মঞ্জুর করেন। অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে তার জামিনের আদেশ দেন।

হাইকোর্টে জাহের আলভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়।

ওই মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

মামলার তদন্তের স্বার্থে আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে গত ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে হাইকোর্টের জামিন আদেশের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ থাকায় কারামুক্তির অপেক্ষাতেই থাকতে হচ্ছে অভিনেতা জাহের আলভীকে।

Tag :
জনপ্রিয় নিউজ

শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং

জামিন মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অভিনেতা আলভী

সময়: ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেও কারামুক্তি আটকে গেছে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর। আদালতের জামিন আদেশের পরও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে গত ৭ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি দিতে না পারার কারণ জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি চিঠি পাঠানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ সংক্রান্ত একটি চিঠি কারাগারে পৌঁছেছে। ফলে জামিনের আদেশ থাকা সত্ত্বেও অভিনেতা আলভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের জামিন আদেশের পর ৬ আগস্ট আদালত থেকে মুক্তির আদেশ কারাগারে পৌঁছে। তবে এর আগেই ৪ আগস্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে জামিন স্থগিতের বিষয়ে একটি চিঠি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এদিকে গত ৩ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাহের আলভীর জামিন মঞ্জুর করেন। অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে তার জামিনের আদেশ দেন।

হাইকোর্টে জাহের আলভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়।

ওই মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা