Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জে বিএনপির গণমিছিল

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে, মুন্সিগঞ্জের শ্রীনগরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর ইউনিয়নে প্রায় শসহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই গণমিছিল। এর আগে, দলীয় পতাকা ও নানারকম ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা।

পরে সিরাজদিখাঁন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে ষোলঘর বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি বিভিন্ন এলাকায় ঘুরে উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মীসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, অতীতে তৎকালীন সরকার ও নির্বাচন কমিশন দেশের সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় এলে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রনি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুনঃ  গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ফলাফল স্থগিতসহ পুনঃনিয়োগের দাবি

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের শ্রীনগর উপজেলা সভাপতি ফয়সাল রনি, সাধারণ সম্পাদক এমদাদুল হক রজিণ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জে বিএনপির গণমিছিল

সময়: ১১:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে, মুন্সিগঞ্জের শ্রীনগরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর ইউনিয়নে প্রায় শসহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই গণমিছিল। এর আগে, দলীয় পতাকা ও নানারকম ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা।

পরে সিরাজদিখাঁন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে ষোলঘর বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি বিভিন্ন এলাকায় ঘুরে উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মীসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, অতীতে তৎকালীন সরকার ও নির্বাচন কমিশন দেশের সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় এলে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রনি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’