Dhaka ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান মেসির ক্যারিয়ার বদলে দেওয়া সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন বাবা হোর্হে ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

  • Reporter Name
  • সময়: ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৮৩ বছর বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার ছড়িয়ে পড়ায় তার বাবা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করছেন।

শনিবার (৮ আগস্ট) দেওয়া ওই সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার শারীরিক অবস্থা দেখা খুবই কঠিন ও বেদনাদায়ক। ক্যানসার হাড় এবং শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়েছে, যা তাকে অত্যন্ত কষ্ট ও দুর্বলতার মধ্যে ফেলেছে বলেও জানান তিনি।

তবে হান্টার বলেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে জো বাইডেন এখনো সক্রিয় থাকার চেষ্টা করছেন।

২০২৫ সালের মে মাসে জো বাইডেনের আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।

ছেলের ক্ষমা নিয়েও কথা

দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে তাকে দেওয়া ক্ষমার বিষয়েও কথা বলেন। তিনি জানান, ওই ক্ষমার সিদ্ধান্তের জন্য তিনি বাবার কাছে চিরকৃতজ্ঞ।

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে ছেলে হান্টারকে সম্পূর্ণ ক্ষমা করেন। এর ফলে হান্টারের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দেওয়া রায় কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

হান্টার বাইডেন বলেন, বাবার এই সিদ্ধান্তের জন্য তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন।

সূত্র: সিএনবিসি

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার
Tag :
জনপ্রিয় নিউজ

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

সময়: ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৮৩ বছর বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার ছড়িয়ে পড়ায় তার বাবা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করছেন।

শনিবার (৮ আগস্ট) দেওয়া ওই সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার শারীরিক অবস্থা দেখা খুবই কঠিন ও বেদনাদায়ক। ক্যানসার হাড় এবং শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়েছে, যা তাকে অত্যন্ত কষ্ট ও দুর্বলতার মধ্যে ফেলেছে বলেও জানান তিনি।

তবে হান্টার বলেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে জো বাইডেন এখনো সক্রিয় থাকার চেষ্টা করছেন।

২০২৫ সালের মে মাসে জো বাইডেনের আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।

ছেলের ক্ষমা নিয়েও কথা

দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে তাকে দেওয়া ক্ষমার বিষয়েও কথা বলেন। তিনি জানান, ওই ক্ষমার সিদ্ধান্তের জন্য তিনি বাবার কাছে চিরকৃতজ্ঞ।

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে ছেলে হান্টারকে সম্পূর্ণ ক্ষমা করেন। এর ফলে হান্টারের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দেওয়া রায় কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

হান্টার বাইডেন বলেন, বাবার এই সিদ্ধান্তের জন্য তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন।

সূত্র: সিএনবিসি

আরও পড়ুনঃ  গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান