Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা, দুর্ভোগ চরমে ‎

  • Reporter Name
  • সময়: ১০:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯৪ Time View

‎সোহাগ মিয়া:

‎
‎হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া উছমানপুর এলাকায় ছড়ারপার-ডুলনা পারাপারে এখনো ব্যবহার করা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে চলেছেন।
‎
‎সরেজমিনে দেখা যায়, খালের ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি সরু সাঁকো। সাঁকোটির বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়েছে এবং বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করছেন।
‎
‎এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
‎
‎স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
‎

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা, দুর্ভোগ চরমে ‎

সময়: ১০:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬