Dhaka ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নভেম্বরেই সিলিন্ডার গ্যাসের বড় মূল্যবৃদ্ধি, ১২ কেজির দাম ছাড়াল ২ হাজার টাকা আব্দুল এল-সায়েদ কি পারবেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে? নিউইয়র্কে হোটেল ভাড়া অতীতের সব রেকর্ড ছাড়াল, পর্যটকদের নাগালের বাইরে সাশ্রয়ী হোটেলও ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ ১৬১১১ নম্বরে ফোন, অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩–৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি, মহাসড়কে সতর্ক অবস্থান গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আলোচনা জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে মাইনরিটিদের সুরক্ষায় বিএমজেপি হতে পারে শীর্ষ রাজনৈতিক সংগঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২৯ Time View

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম হরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর রফিকুল ইসলাম বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান। ডাল কাটার পর সেটি বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা মঞ্জরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রফিকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী
Tag :
জনপ্রিয় নিউজ

নভেম্বরেই সিলিন্ডার গ্যাসের বড় মূল্যবৃদ্ধি, ১২ কেজির দাম ছাড়াল ২ হাজার টাকা

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সময়: ০৭:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬