Dhaka ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ হরিণাকুন্ডুতে এসআরবি-৬, সিপিসি-২-এর অভিযান ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ডেঙ্গু আক্রান্ত অপরূপ টিভির চেয়ারম্যানের ছেলে, সবার কাছে দোয়া চাইল পরিবার স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ রাজশাহীতে সোনার বারসহ গ্রেপ্তার ২ মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব ও সমন্বয়ের নির্দেশনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্রধারী মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা সীমান্তের আনোয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দেন।

বিজিবির ভাষ্য, এ সময় ওই ব্যক্তিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা তিনটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, আনোয়ার প্রকাশ লেড়াইয়া ও মিজান ডাকাতের নেতৃত্বে থাকা একটি সশস্ত্র দলের সঙ্গে বিজিবির ওই গোলাগুলি হয়েছে। তবে বিজিবির দেওয়া বক্তব্যে তাঁদের নাম উল্লেখ করা হয়নি। তাঁদের সম্পৃক্ততার দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫
Tag :
জনপ্রিয় নিউজ

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

সময়: ০৭:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্রধারী মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা সীমান্তের আনোয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দেন।

বিজিবির ভাষ্য, এ সময় ওই ব্যক্তিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা তিনটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, আনোয়ার প্রকাশ লেড়াইয়া ও মিজান ডাকাতের নেতৃত্বে থাকা একটি সশস্ত্র দলের সঙ্গে বিজিবির ওই গোলাগুলি হয়েছে। তবে বিজিবির দেওয়া বক্তব্যে তাঁদের নাম উল্লেখ করা হয়নি। তাঁদের সম্পৃক্ততার দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত