Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ হরিণাকুন্ডুতে এসআরবি-৬, সিপিসি-২-এর অভিযান ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ডেঙ্গু আক্রান্ত অপরূপ টিভির চেয়ারম্যানের ছেলে, সবার কাছে দোয়া চাইল পরিবার স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ রাজশাহীতে সোনার বারসহ গ্রেপ্তার ২ জাতিসংঘের সামনে বিক্ষোভে জেএসএফ বাংলাদেশ: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার গঠন করতে হবে মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই যুবককে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী মোঃ নাইমুল ইসলাম নাঈদ (২৪) জানান, তাঁর স্ত্রী মোসাঃ তমা (১৮)কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সিয়াম (১৯)। এ নিয়ে সিয়ামের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর সিয়ামকে থানায় নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

নাইমের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সিয়াম ও তাঁর কয়েকজন সহযোগী তাঁকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে ব্যবসায়িক কাজের জন্য থাকা দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে নাইমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সিয়াম। তাঁর দাবি, নাইমের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ সত্য নয়। নাইম তাঁকে ‘তুই’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে হুমকি দেন এবং এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাইম তাঁকে গলাচিপায় নিয়ে কয়েকজনকে দিয়ে মারধর করে জিম্মি করেন এবং তাঁর কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে পাল্টা অভিযোগ করেন সিয়াম।

তবে সিয়াম স্বীকার করেছেন, গত বৃহস্পতিবার রাতে নাইমকে মারধর করা হয়েছে। তাঁর ভাষ্য, এ ঘটনায় তিনি ও তাঁর মামা উপস্থিত ছিলেন। তবে নাইমের কাছ থেকে কোনো টাকা-পয়সা বা স্বর্ণের চেইন নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে মারধরের বিষয়টি স্বীকার করা হলেও ঘটনার কারণ, স্থান এবং টাকা ও স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  হরিণাকুন্ডুতে এসআরবি-৬, সিপিসি-২-এর অভিযান
Tag :
জনপ্রিয় নিউজ

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ

সময়: ০৭:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই যুবককে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী মোঃ নাইমুল ইসলাম নাঈদ (২৪) জানান, তাঁর স্ত্রী মোসাঃ তমা (১৮)কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সিয়াম (১৯)। এ নিয়ে সিয়ামের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর সিয়ামকে থানায় নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

নাইমের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সিয়াম ও তাঁর কয়েকজন সহযোগী তাঁকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে ব্যবসায়িক কাজের জন্য থাকা দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে নাইমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সিয়াম। তাঁর দাবি, নাইমের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ সত্য নয়। নাইম তাঁকে ‘তুই’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে হুমকি দেন এবং এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাইম তাঁকে গলাচিপায় নিয়ে কয়েকজনকে দিয়ে মারধর করে জিম্মি করেন এবং তাঁর কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে পাল্টা অভিযোগ করেন সিয়াম।

তবে সিয়াম স্বীকার করেছেন, গত বৃহস্পতিবার রাতে নাইমকে মারধর করা হয়েছে। তাঁর ভাষ্য, এ ঘটনায় তিনি ও তাঁর মামা উপস্থিত ছিলেন। তবে নাইমের কাছ থেকে কোনো টাকা-পয়সা বা স্বর্ণের চেইন নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে মারধরের বিষয়টি স্বীকার করা হলেও ঘটনার কারণ, স্থান এবং টাকা ও স্বর্ণের চেইন নেওয়ার অভিযোগ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি