Dhaka ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • সময়: ১০:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

গাজীপুরের রাজেন্দ্রপুরে পূর্বশত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহজাহান চৌধুরী (৫২)-এর ওপর হামলা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী সুইটি (৪৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে শাহজাহান চৌধুরী তার বাড়িসংলগ্ন পশ্চিম নয়নপুরের গজারি বনের পাশে গেলে প্রতিবেশী মো. ফরিদ উদ্দিন (৪৭) ও তার ছেলে ফাহিম ভূঁইয়া (২৩)সহ ৪-৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় এবং তার পকেটে থাকা ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বর্তমানে শাহজাহান চৌধুরী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৮ তলার ৮১৪ নম্বর কক্ষের ১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর জেলা ও মহানগর শাখা। নেতৃবৃন্দ বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে সন্ত্রাসী ফরিদ ও ফাহিমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা গাজীপুরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

একই সঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও যদি বীর মুক্তিযোদ্ধার পরিবারকে মার খেতে হয়, প্রাণনাশের হুমকিতে থাকতে হয়, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমরা এই হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  চারঘাটে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার ট্রাক জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

সময়: ১০:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

গাজীপুরের রাজেন্দ্রপুরে পূর্বশত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহজাহান চৌধুরী (৫২)-এর ওপর হামলা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী সুইটি (৪৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে শাহজাহান চৌধুরী তার বাড়িসংলগ্ন পশ্চিম নয়নপুরের গজারি বনের পাশে গেলে প্রতিবেশী মো. ফরিদ উদ্দিন (৪৭) ও তার ছেলে ফাহিম ভূঁইয়া (২৩)সহ ৪-৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় এবং তার পকেটে থাকা ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বর্তমানে শাহজাহান চৌধুরী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৮ তলার ৮১৪ নম্বর কক্ষের ১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর জেলা ও মহানগর শাখা। নেতৃবৃন্দ বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে সন্ত্রাসী ফরিদ ও ফাহিমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা গাজীপুরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

একই সঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও যদি বীর মুক্তিযোদ্ধার পরিবারকে মার খেতে হয়, প্রাণনাশের হুমকিতে থাকতে হয়, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমরা এই হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ