Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

  • Reporter Name
  • সময়: ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরবেলা উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্তে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিএসবি ও এসআইপি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় নজরদারি চালানো হচ্ছিল।

এ সময় টহলদল কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে চলে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। বিজিবির হিসাবে উদ্ধার করা গরুটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা হতে পারে বলে জানায়।

আটক গরুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমস কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু পারাপার ও চোরাচালান বন্ধে টহল এবং নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

সময়: ০৭:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরবেলা উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্তে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিএসবি ও এসআইপি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় নজরদারি চালানো হচ্ছিল।

এ সময় টহলদল কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে চলে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। বিজিবির হিসাবে উদ্ধার করা গরুটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা হতে পারে বলে জানায়।

আটক গরুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমস কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু পারাপার ও চোরাচালান বন্ধে টহল এবং নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক