Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে

  • Reporter Name
  • সময়: ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ Time View

মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে জনমনে অশান্তি সৃষ্টি ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, জনমনে অশান্তি সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, ইউরিয়া সার-পেঁয়াজ-রসুনসহ আটক ১০
Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে

সময়: ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে জনমনে অশান্তি সৃষ্টি ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, জনমনে অশান্তি সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১