Dhaka ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার ট্রাক জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ Time View

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে একটি ট্রাক থেকে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামের চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চারঘাটের মোক্তারপুর এলাকার সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতেম আলী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাসেম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তাররা পালানোর চেষ্টা করেন। পরে ট্রাকটি তল্লাশি করে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় একটি করে মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চিহ্নিত জুয়াড়ি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার ট্রাক জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

সময়: ১০:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে একটি ট্রাক থেকে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামের চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চারঘাটের মোক্তারপুর এলাকার সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতেম আলী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাসেম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তাররা পালানোর চেষ্টা করেন। পরে ট্রাকটি তল্লাশি করে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় একটি করে মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ