Dhaka ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • সময়: ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পরিকল্পিত সহিংসতার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার, কৃষক দলের নেতা আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজপথে সজাগ রয়েছেন।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদের ভাষ্য, যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে তারা মাঠে থাকবেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ও ২২ কক্ষ পুড়ে ছাই
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সময়: ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পরিকল্পিত সহিংসতার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার, কৃষক দলের নেতা আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজপথে সজাগ রয়েছেন।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদের ভাষ্য, যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে তারা মাঠে থাকবেন।

আরও পড়ুনঃ  শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন