Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন

  • Reporter Name
  • সময়: ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

মো. কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। পুটিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন তুলে ধরে বক্তব্য দেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. এনামুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার, শাহাজাদী, মালেকা বেগম, মো. হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মো. রুমান পাঠান ও মো. রতন মিয়াসহ আব্দুর রহিম (হিসাব সহকারী) এবং মো. সালাউদ্দিন সরকার (উদ্যোক্তা)।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নকাজের উদ্বোধন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, পুটিয়া ইউনিয়ন শিবপুরের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। রাজস্ব ও জনসংখ্যার দিক থেকেও এ ইউনিয়নের অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “মাদক নির্মূল করা কারও একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কারও সন্তান মাদকাসক্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাকে সুস্থ করে তুলতে যত টাকা প্রয়োজন, তার অর্ধেক আমি দেব। তবুও তাকে মাদকমুক্ত করতে হবে। সবাই সহযোগিতা করলে পুটিয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, “লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব চর্চা মানুষের ভেতরের সংকীর্ণতা দূর করতে সহায়তা করে।”

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার শিক্ষাও দিতে হবে। শুধু শিক্ষিত হলে চলবে না, ভালো মানুষ হতে হবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন

সময়: ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মো. কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। পুটিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন তুলে ধরে বক্তব্য দেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. এনামুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার, শাহাজাদী, মালেকা বেগম, মো. হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মো. রুমান পাঠান ও মো. রতন মিয়াসহ আব্দুর রহিম (হিসাব সহকারী) এবং মো. সালাউদ্দিন সরকার (উদ্যোক্তা)।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নকাজের উদ্বোধন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, পুটিয়া ইউনিয়ন শিবপুরের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। রাজস্ব ও জনসংখ্যার দিক থেকেও এ ইউনিয়নের অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “মাদক নির্মূল করা কারও একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কারও সন্তান মাদকাসক্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাকে সুস্থ করে তুলতে যত টাকা প্রয়োজন, তার অর্ধেক আমি দেব। তবুও তাকে মাদকমুক্ত করতে হবে। সবাই সহযোগিতা করলে পুটিয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  সিএমপি কমিশনার কর্তৃক আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন