Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ Time View

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:


খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রকি বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী ও মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মরিয়ম জাহান লাবিবা, হুয়ায়ফা ইকবাল ও নুসাইবা রওনক রিমাস। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে পৃথা সরকার, হৃদিতা মণ্ডল, সামিহা আফরিন, সৌহার্দ্য মল্লিক ও সইমুন ইসলাম।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী পৃথা সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতেও তারা যেন নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বিদ্যালয়, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনতে পারে, সে জন্য তাদের উৎসাহিত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

সময়: ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:


খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রকি বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী ও মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মরিয়ম জাহান লাবিবা, হুয়ায়ফা ইকবাল ও নুসাইবা রওনক রিমাস। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে পৃথা সরকার, হৃদিতা মণ্ডল, সামিহা আফরিন, সৌহার্দ্য মল্লিক ও সইমুন ইসলাম।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী পৃথা সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতেও তারা যেন নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বিদ্যালয়, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনতে পারে, সে জন্য তাদের উৎসাহিত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন