Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পোড়ানোর মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে: ইউএনও ফারজানা ইয়াসমিন জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান

  • Reporter Name
  • সময়: ০৭:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চলে।

অভিযানে ১৬ এপিবিএনের নেতৃত্বে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮০ জন কর্মকর্তা ও সদস্য বিভিন্ন এলাকায় একযোগে দায়িত্ব পালন করেন।

অভিযানের শুরুতে ক্যাম্প এলাকার বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া, ওয়ারেন্টভুক্ত আসামিদের শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।

অন্যদিকে, অভিযানে অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী, চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং অপর একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে আরও দুই অপ্রাপ্তবয়স্ককে আটক করা হলেও বয়স বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান

সময়: ০৭:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চলে।

অভিযানে ১৬ এপিবিএনের নেতৃত্বে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮০ জন কর্মকর্তা ও সদস্য বিভিন্ন এলাকায় একযোগে দায়িত্ব পালন করেন।

অভিযানের শুরুতে ক্যাম্প এলাকার বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া, ওয়ারেন্টভুক্ত আসামিদের শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।

অন্যদিকে, অভিযানে অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী, চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং অপর একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে আরও দুই অপ্রাপ্তবয়স্ককে আটক করা হলেও বয়স বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক