Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ব্রাহ্মণপাড়ায় গাছে গাছে মাদক কারবারি ও সেবনকারীদের নাম ঝুলিয়ে প্রতিবাদ বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে কৃতি এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিশু স্বর্গ কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ Time View

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ চাম্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের প্রসিকিউশন শাখার তথ্যমতে, সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে চরভদ্রাসন থানাধীন চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চাম্পা বেগমকে আটক করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চরহাজীগঞ্জ বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় অবস্থানকালে চাম্পা বেগমের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে থাকা ১০৫ পিস মেথামফেটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক চাম্পা বেগমকে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। মামলাটির নম্বর ০৯ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

আরও পড়ুনঃ  ডিমলায় গ্রাহককে পিটালেন আলম ফিলিং স্টেশনের মালিক
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক

সময়: ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ চাম্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের প্রসিকিউশন শাখার তথ্যমতে, সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে চরভদ্রাসন থানাধীন চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চাম্পা বেগমকে আটক করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চরহাজীগঞ্জ বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় অবস্থানকালে চাম্পা বেগমের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে থাকা ১০৫ পিস মেথামফেটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক চাম্পা বেগমকে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। মামলাটির নম্বর ০৯ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড