Dhaka ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-হুমকির অভিযোগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিমের নির্মম মৃত্যু: আইফোন হাতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিজিবির অভিযানে ডিমলায় ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • সময়: ১০:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ, মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।

আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ আইবুল ইসলামের ছেলে বলে জানা যায়।

পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

বিজিবির অভিযানে ডিমলায় ইয়াবাসহ আটক ১

সময়: ১০:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ, মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।

আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ আইবুল ইসলামের ছেলে বলে জানা যায়।

পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত