Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে কৃতি এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিশু স্বর্গ

  • Reporter Name
  • সময়: ১০:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ Time View

কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. দিদারুল ইসলাম,
চট্টগ্রাম


২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শিশু স্বর্গ’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিশু স্বর্গের মহাসচিব সৈয়দ মো. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের শিক্ষক-প্রশিক্ষক ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে দাতা সংস্থা চাইল্ড হেভেন ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক রবিন কাপুচিনো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ মো. মোর্শেদ হোসেন শিশু স্বর্গের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম, সহসভাপতি নুরুল আমিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর জেসমিন আরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদ হোসাইন, অ্যাকাউন্টস অফিসার রেজাউল করিম ও প্রোগ্রাম অফিসার ইয়াকুব আলী সুজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামে কৃতি এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিশু স্বর্গ

সময়: ১০:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. দিদারুল ইসলাম,
চট্টগ্রাম


২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শিশু স্বর্গ’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিশু স্বর্গের মহাসচিব সৈয়দ মো. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের শিক্ষক-প্রশিক্ষক ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে দাতা সংস্থা চাইল্ড হেভেন ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক রবিন কাপুচিনো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ মো. মোর্শেদ হোসেন শিশু স্বর্গের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম, সহসভাপতি নুরুল আমিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর জেসমিন আরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদ হোসাইন, অ্যাকাউন্টস অফিসার রেজাউল করিম ও প্রোগ্রাম অফিসার ইয়াকুব আলী সুজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে