Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সীতাকুণ্ডে মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, যাত্রীদূর্ভেগ কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কা : নিহত-০২, আহত-০৩ পঞ্চগড়ে কলেজছাত্রীর সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি, যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

  • Reporter Name
  • সময়: ০৭:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, একইদিন দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”-এর সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ মোড়ানো ৪টি মিনি কার্টন থেকে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক দিলদার আহমেদ (৪২)-কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার পূর্ব মহিষখালীয়াপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি খারাংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি সূত্রে আরও জানা যায়, মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত
Tag :
জনপ্রিয় নিউজ

সীতাকুণ্ডে মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

সময়: ০৭:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, একইদিন দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”-এর সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ মোড়ানো ৪টি মিনি কার্টন থেকে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক দিলদার আহমেদ (৪২)-কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার পূর্ব মহিষখালীয়াপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি খারাংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি সূত্রে আরও জানা যায়, মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ার নূরের গুম মামলার প্রায় ১৫ মাস পেরিয়ে গেল, রহস্য উদঘাটন করতে পারিনি প্রসাশন