Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা মূল্যায়ন পরীক্ষা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয় এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা।

চারটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (১০০) নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয় প্রাথমিক (চতুর্থ শ্রেণি) থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পর্যন্ত প্রায় ১,২৬০ জন শিক্ষার্থী। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহজনক। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলোতে উপস্থিত হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তারা প্রশ্নপত্রের মান, শিক্ষার্থীদের আগ্রহ ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জল ও শুভকামনা করেন।  একজন অভিভাবক মোঃ খলিলুর রহমান বলেন, এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়।

পরীক্ষা পরিচালনায় ছিলেন-
চেয়ারম্যান: মোঃ তাজমুল হাসান সাগর,
ভাইস চেয়ারম্যান: মোঃ রেজাউল করিম,
সেন্টার পরিচালক: মোঃ জহুরুল ইসলাম,
কেন্দ্র সচিব: মোঃ নুরে আলম সিদ্দিকী বাবলু।

কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।সম্ভাব্য ২০ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সৃজনশীল শিক্ষার প্রসারে কাজ করে আসছে,যা ডিমলাসহ দেশের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনছে।

আরও পড়ুনঃ  বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা উৎসব উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

সময়: ১০:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা মূল্যায়ন পরীক্ষা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয় এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা।

চারটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (১০০) নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয় প্রাথমিক (চতুর্থ শ্রেণি) থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পর্যন্ত প্রায় ১,২৬০ জন শিক্ষার্থী। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহজনক। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলোতে উপস্থিত হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তারা প্রশ্নপত্রের মান, শিক্ষার্থীদের আগ্রহ ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জল ও শুভকামনা করেন।  একজন অভিভাবক মোঃ খলিলুর রহমান বলেন, এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়।

পরীক্ষা পরিচালনায় ছিলেন-
চেয়ারম্যান: মোঃ তাজমুল হাসান সাগর,
ভাইস চেয়ারম্যান: মোঃ রেজাউল করিম,
সেন্টার পরিচালক: মোঃ জহুরুল ইসলাম,
কেন্দ্র সচিব: মোঃ নুরে আলম সিদ্দিকী বাবলু।

কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।সম্ভাব্য ২০ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সৃজনশীল শিক্ষার প্রসারে কাজ করে আসছে,যা ডিমলাসহ দেশের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনছে।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করলেন চিকিৎসক ডা. কেয়া