Dhaka ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫৩ Time View

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন

১ জুলাই ২০২৬

খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ, সার এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। তিনি তাঁর বক্তব্যে বলেন:

“বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত ভর্তুকি ও পুনর্বাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে। খরিপ-২ মৌসুমে এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আমন চাষে দারুণভাবে উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও একটি প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর আহ্বান জানান এবং ডুমুরিয়ার কৃষির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের তালিকা তৈরি করে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রতিও তিনি জোর দেন।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, এস.এ. পিপিও আলি হাসান, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে উফশী আমন ধান বীজ, সার এবং গাছের চারা তুলে দেন।

আরও পড়ুনঃ  প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা

আলোচনা সভা শেষে কৃষক-কৃষাণিদেরকে ধান, সার, বীজ ও চারা বিতরণ করেন।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সময়: ১২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬