
খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেতুলিয়া নদী থেকে
অবৈধ ভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাথর,বালু মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে তেতুলিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (৮ ডিসেম্বর ) দুপরে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে বুড়াবুড়ি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দিয়ে এ অভিযান পরিচালনা করছেন তেতুলিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)অফিসার এস এম আকাশ।
স্থানীয় জানান, বুড়াবুড়ি সংলগ্ন এলাকা হতে বাংলাবান্ধা পর্যন্ত মহাসড়কের দুইপাশে অবৈধ স্তুপকৃত বালু, পাথরসহ অন্যান্য নির্মাণ সামগ্রী অপসারণের লক্ষ্যে এ অভিযানটি করা হয়েছে।
Reporter Name 



























