Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে শহরের দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর দীর্ঘ পাঁচ দশক ধরে শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।

ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফুলকঁড়ি আসর দিনাজপুর জেলা শাখার সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান ও সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলার নানা স্মৃতি তুলে ধরেন এবং আগামীর জন্য শিশু-কিশোরদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকঁড়ি আসরের অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ ও সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।

উল্লেখ্য, আগামী এক মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন
Tag :
জনপ্রিয় নিউজ

ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সময়: ০৬:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

 

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে শহরের দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর দীর্ঘ পাঁচ দশক ধরে শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।

ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফুলকঁড়ি আসর দিনাজপুর জেলা শাখার সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান ও সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলার নানা স্মৃতি তুলে ধরেন এবং আগামীর জন্য শিশু-কিশোরদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকঁড়ি আসরের অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ ও সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।

উল্লেখ্য, আগামী এক মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’