Dhaka ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন পূর্বধলায় পারিবারিক সংঘর্ষের ঘটনায় মামলা, উদ্ধারকারীদের আসামি করার অভিযোগ নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফ, যুবক আটক মধ্যনগরে মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ২৭৭ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে-২০২৫) দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে বাঙ্গীবেচা ঘাট মহল্লায় অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, আমাদের সমাজে পারিবারিক সহিংসতার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। দেখা যায়, নারীরা অপরিচিত মানুষের হামলাকে ভয় পায় না, বরং ভয় পায় কাছের প্রিয় মানুষের প্রতিদিনের সহিংসতাকে। তাই যত দ্রুত সম্ভব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পারিবারিক নির্যাতন বন্ধ হওয়া প্রয়োজন। দেশের প্রতিটি নারী ও শিশুর জন্য নিজ গৃহ যাতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠে, সেটাই মহিলা পরিষদের প্রত্যাশা।

তিনি বলেন, অনেক নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বিষয়টিকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে ধরে নিয়ে চুপচাপ সহ্য করে যান। আবার পারিবারিক সহিংসতার ক্ষেত্রে যে আইনি প্রতিকার আছে, অনেকে সে সম্পর্কে জানেন না। নারী ও শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় আইনি প্রতিকারের জন্য বাংলাদেশে ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন পাস হয়।
এ আইনের ৩ ধারা অনুযায়ী, পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। এ আইন শুধু স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনসংক্রান্ত নয়। বরং পরিবারের যেকোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়া হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, বাঙ্গীবেচা ঘাট পাড়া কমিটির সদস্য রাবেয়া বেগম, মিমি, শাপলা, কলি, পারুল, মিনারা প্রমুখ।

আরও পড়ুনঃ  রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত

সময়: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে-২০২৫) দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে বাঙ্গীবেচা ঘাট মহল্লায় অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, আমাদের সমাজে পারিবারিক সহিংসতার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। দেখা যায়, নারীরা অপরিচিত মানুষের হামলাকে ভয় পায় না, বরং ভয় পায় কাছের প্রিয় মানুষের প্রতিদিনের সহিংসতাকে। তাই যত দ্রুত সম্ভব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পারিবারিক নির্যাতন বন্ধ হওয়া প্রয়োজন। দেশের প্রতিটি নারী ও শিশুর জন্য নিজ গৃহ যাতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠে, সেটাই মহিলা পরিষদের প্রত্যাশা।

তিনি বলেন, অনেক নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বিষয়টিকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে ধরে নিয়ে চুপচাপ সহ্য করে যান। আবার পারিবারিক সহিংসতার ক্ষেত্রে যে আইনি প্রতিকার আছে, অনেকে সে সম্পর্কে জানেন না। নারী ও শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় আইনি প্রতিকারের জন্য বাংলাদেশে ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন পাস হয়।
এ আইনের ৩ ধারা অনুযায়ী, পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। এ আইন শুধু স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনসংক্রান্ত নয়। বরং পরিবারের যেকোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়া হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, বাঙ্গীবেচা ঘাট পাড়া কমিটির সদস্য রাবেয়া বেগম, মিমি, শাপলা, কলি, পারুল, মিনারা প্রমুখ।

আরও পড়ুনঃ  দেনমোহর না দিয়ে স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন পারিবারিক আদালত