Dhaka ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দ্বিতীয় মাস্টার্সের ভর্তির সুযোগের সিদ্ধান্ত আজ

৭ই সেপ্টম্বর ২০২৫

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে অংশ নিতে সাবেক ছাত্রনেতাদের অনেকে দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেআজ (৭ সেপ্টেম্বর) রোববার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করা নেতারা হলেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ, বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না।

আবেদনপত্রে নেতারা বলেছেন, বিগত ‘ফ্যাসিস্ট শাসনামলে’ রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে তারা সুষ্ঠুভাবে মাস্টার্স শেষ করতে পারেননি। এজন্য তারা দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান। তারা সবাই উপাচার্য বরাবর করা এ আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

রাবিতে প্রচলিত আইনে মাস্টার্সের ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে, আবেদনকারী যে বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাশ করেছে শুধুমাত্র সে বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে, স্নাতক/স্নাতক (সম্মান) পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে, মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়িত হবে, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে এবং সংশ্লিষ্ট অধিকর্তা-এর তত্ত্বাবধানে নিজ নিজ বিভাগ কর্তৃক এ পরীক্ষা পরিচালিত হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার টাকা— যা অনলাইনে প্রদান করতে হবে।

১৯৯০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বা ডাবল মাস্টার্স চালু নেই। সাবেক ছাত্রনেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্সটি আবার চালুর বিষয়েই সভায় আলোচনা হবে। ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষকেরা সভায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর আবেদন এসেছে। অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

দ্বিতীয় মাস্টার্সের ভর্তির সুযোগের সিদ্ধান্ত আজ

সময়: ০২:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

৭ই সেপ্টম্বর ২০২৫

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে অংশ নিতে সাবেক ছাত্রনেতাদের অনেকে দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেআজ (৭ সেপ্টেম্বর) রোববার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করা নেতারা হলেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ, বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না।

আবেদনপত্রে নেতারা বলেছেন, বিগত ‘ফ্যাসিস্ট শাসনামলে’ রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে তারা সুষ্ঠুভাবে মাস্টার্স শেষ করতে পারেননি। এজন্য তারা দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান। তারা সবাই উপাচার্য বরাবর করা এ আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

রাবিতে প্রচলিত আইনে মাস্টার্সের ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে, আবেদনকারী যে বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাশ করেছে শুধুমাত্র সে বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে, স্নাতক/স্নাতক (সম্মান) পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে, মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়িত হবে, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে এবং সংশ্লিষ্ট অধিকর্তা-এর তত্ত্বাবধানে নিজ নিজ বিভাগ কর্তৃক এ পরীক্ষা পরিচালিত হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার টাকা— যা অনলাইনে প্রদান করতে হবে।

১৯৯০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বা ডাবল মাস্টার্স চালু নেই। সাবেক ছাত্রনেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্সটি আবার চালুর বিষয়েই সভায় আলোচনা হবে। ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষকেরা সভায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ  কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি