Dhaka ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম থেকে শিক্ষা নিয়ে তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। তাঁকে নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে অজানা ও অনালোচিত বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ও রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

এছাড়া ৮৪তম রবীন্দ্র এবং ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

আসাদুল্লাহ আল গালিব
                                                                                                                                                                                              জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ

Tag :
জনপ্রিয় নিউজ

ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সময়: ১২:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম থেকে শিক্ষা নিয়ে তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। তাঁকে নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে অজানা ও অনালোচিত বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ও রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

এছাড়া ৮৪তম রবীন্দ্র এবং ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস