Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

  • উজ্জ্বল রায়
  • সময়: ১১:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৩০০ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়েইজিবাইক চালকের মৃত্যু।নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে নড়াইল সদরউপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের টিপু মুন্সী রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়। কিন্তু ঝাড়ফুঁক করে তিনি সাপের বিষ নামাতে ব্যর্থ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

সময়: ১১:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়েইজিবাইক চালকের মৃত্যু।নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে নড়াইল সদরউপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের টিপু মুন্সী রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়। কিন্তু ঝাড়ফুঁক করে তিনি সাপের বিষ নামাতে ব্যর্থ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত