Dhaka ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লোহাগড়ায় প্রকল্পে অনিয়ম, অনুদানের ৬০ গরুর হদিস নেই

  • Reporter Name
  • সময়: ০৯:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭৯ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলের লোহাগড়ায় অনুদানের ৬০ গরু গেল কার গোয়ালে! নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অতিরিক্ত দ্বায়িত্বে থাকা লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খানের বিরুদ্ধে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা যায়, লোহাগড়া উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২,৮১২ জন। দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (জেলে) মাঝে ৬০টি বকনা গরু বিতরণ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে চরম অনিয়ম ও অস্বচ্ছতা। ওই কর্মকর্তা কর্মসূচির তথ্য গোপন করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় জেলেদের মাঝে ৬০টি বকনা গরু ও খাবার প্রদান করা হয়। কিন্ত এই বকনা গরু কাদের মাঝে বিতরণ করা হয়, সেই তথ্য উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি তথ্য দিয়ে সহায়তা করেননি বরং তথ্য দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট মৎস্য অফিসার মাসুম খান দাবি করলেও তার দফতরে বাছুর বিতরণের কোনো লিখিত নথি, তালিকা, গ্রহণপত্র কিংবা উপকারভোগীদের তথ্য পাওয়া যায়নি। ফলে প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন। স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন করা হলেও প্রকৃত সুবিধাভোগীদের কাছে বাছুর পৌঁছেনি। অনেকেই এটিকে পরিকল্পিত দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে।

লোহাগড়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান বলেন, ৬০টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমার কাছে ৬০ জনের কোনো তালিকা নেই। তালিকা প্রজেক্টে জমা দিয়েছি। আমি আপনাদের কোনো তালিকা দিতে পারব না বলে সাফ জানিয়ে দেন। নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম। তবে তালিকা লোহাগড়া উপজেলা মৎস্য অফিসে থাকার কথা। কেন তিনি আপনাদের তালিকা দিচ্ছেন না আমি তার কাছে শুনে আপনাদেরকে জানাব।

আরও পড়ুনঃ  ভাসুরের ছেলের সঙ্গে গৃহবধূ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা

লোহাগড়ায় প্রকল্পে অনিয়ম, অনুদানের ৬০ গরুর হদিস নেই

সময়: ০৯:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলের লোহাগড়ায় অনুদানের ৬০ গরু গেল কার গোয়ালে! নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অতিরিক্ত দ্বায়িত্বে থাকা লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খানের বিরুদ্ধে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা যায়, লোহাগড়া উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২,৮১২ জন। দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (জেলে) মাঝে ৬০টি বকনা গরু বিতরণ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে চরম অনিয়ম ও অস্বচ্ছতা। ওই কর্মকর্তা কর্মসূচির তথ্য গোপন করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় জেলেদের মাঝে ৬০টি বকনা গরু ও খাবার প্রদান করা হয়। কিন্ত এই বকনা গরু কাদের মাঝে বিতরণ করা হয়, সেই তথ্য উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি তথ্য দিয়ে সহায়তা করেননি বরং তথ্য দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট মৎস্য অফিসার মাসুম খান দাবি করলেও তার দফতরে বাছুর বিতরণের কোনো লিখিত নথি, তালিকা, গ্রহণপত্র কিংবা উপকারভোগীদের তথ্য পাওয়া যায়নি। ফলে প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন। স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন করা হলেও প্রকৃত সুবিধাভোগীদের কাছে বাছুর পৌঁছেনি। অনেকেই এটিকে পরিকল্পিত দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে।

লোহাগড়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান বলেন, ৬০টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমার কাছে ৬০ জনের কোনো তালিকা নেই। তালিকা প্রজেক্টে জমা দিয়েছি। আমি আপনাদের কোনো তালিকা দিতে পারব না বলে সাফ জানিয়ে দেন। নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম। তবে তালিকা লোহাগড়া উপজেলা মৎস্য অফিসে থাকার কথা। কেন তিনি আপনাদের তালিকা দিচ্ছেন না আমি তার কাছে শুনে আপনাদেরকে জানাব।

আরও পড়ুনঃ  ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে