Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইল-যশোর মহাসড়কে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশের এসআইসহ ৩ জনের

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ  নড়াইল-যশোর মহাসড়কে বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশের এসআইসহ তিন জনের ইনসেটে উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য। স্বাক্ষী দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় নিক্কন আঢ্য (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা ছাড়াও নিহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।

অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর- ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান।

আরও পড়ুনঃ  লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

নড়াইল-যশোর মহাসড়কে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশের এসআইসহ ৩ জনের

সময়: ০৯:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ  নড়াইল-যশোর মহাসড়কে বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশের এসআইসহ তিন জনের ইনসেটে উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য। স্বাক্ষী দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় নিক্কন আঢ্য (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা ছাড়াও নিহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।

অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর- ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান।

আরও পড়ুনঃ  ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী