
নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন,
“নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেলাম। আজ আমরা যেন এক ধরনের জন্মদিন পালন করছি এবং সারা দিনব্যাপী উৎসব করছি।”
তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং জনগণের অংশগ্রহণই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের প্রধান শক্তি হবে।
Reporter Name 


















