Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে অবৈধ অস্ত্রের মহড়ায় মেঘনা নদীতে কোটি কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে অর্ধশত গ্রাম।

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ অসংখ্য গ্রাম রাতদিন শতাধিক খননযন্ত্রের গর্জনে কেঁপে উঠছে। ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। অথচ প্রশাসন দাঁড়িয়ে আছে নিশ্চুপ দর্শকের ভূমিকায়।(১০ আগস্ট) বিকেলের এক মর্মান্তিক ঘটনা আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। সোনারগাঁও থেকে সলিমগঞ্জের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে যাওয়া একটি ট্রলার দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বালুবোঝাই বুলড্রেজারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়, প্রাণ হারান আশরাফ উদ্দিন (৪৪)।

সরকারি নথি বলছে, নাসিরাবাদ বালুমহাল ১৪৩২ বঙ্গাব্দ মেয়াদে ৩০ চৈত্র পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পেয়েছে সাহেবনগরের শাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স। কিন্তু ইজারার নিয়ম মানা হচ্ছে না। বরং রাতদিন অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এই বালু ব্যবসায় জড়িত রয়েছে পার্শ্ববর্তী উপজেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রভাবশালী নেতা-কর্মী।স্থানীয়রা বলছেন, স্বর্ণমহল খ্যাত এই বালু মহলকে ঘিরে চলছে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করলেই জীবন হুমকির মুখে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই ঐক্যবদ্ধ না হলে চরলাপাং, মানিকনগরসহ আশপাশের গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাবে।তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাখাওয়াত হোসেন দাবি করেন,আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি। অস্ত্র মহড়া বা রাতে বালু উত্তোলনের অভিযোগ সঠিক নয়। প্রশাসনকেও বলেছি, রাতে কোনো ড্রেজার চললে জব্দ করতে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, তার কাছে বালু মহলে অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বালু মহলে অভিযান পরিচালনা জটিল, কারণ সেখানে মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সকল প্রকার নিয়ম নীতি মেনেই বালু মহলের ইজারা দেওয়া হয়েছে। বালু মহলের লোকজন কোন প্রকার নিয়ম ভঙ্গ করলে, তাদের বিরুদ্ধে প্রয়জনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

নবীনগরে অবৈধ অস্ত্রের মহড়ায় মেঘনা নদীতে কোটি কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে অর্ধশত গ্রাম।

সময়: ০৩:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ অসংখ্য গ্রাম রাতদিন শতাধিক খননযন্ত্রের গর্জনে কেঁপে উঠছে। ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। অথচ প্রশাসন দাঁড়িয়ে আছে নিশ্চুপ দর্শকের ভূমিকায়।(১০ আগস্ট) বিকেলের এক মর্মান্তিক ঘটনা আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। সোনারগাঁও থেকে সলিমগঞ্জের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে যাওয়া একটি ট্রলার দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বালুবোঝাই বুলড্রেজারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়, প্রাণ হারান আশরাফ উদ্দিন (৪৪)।

সরকারি নথি বলছে, নাসিরাবাদ বালুমহাল ১৪৩২ বঙ্গাব্দ মেয়াদে ৩০ চৈত্র পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পেয়েছে সাহেবনগরের শাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স। কিন্তু ইজারার নিয়ম মানা হচ্ছে না। বরং রাতদিন অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এই বালু ব্যবসায় জড়িত রয়েছে পার্শ্ববর্তী উপজেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রভাবশালী নেতা-কর্মী।স্থানীয়রা বলছেন, স্বর্ণমহল খ্যাত এই বালু মহলকে ঘিরে চলছে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করলেই জীবন হুমকির মুখে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই ঐক্যবদ্ধ না হলে চরলাপাং, মানিকনগরসহ আশপাশের গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাবে।তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাখাওয়াত হোসেন দাবি করেন,আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি। অস্ত্র মহড়া বা রাতে বালু উত্তোলনের অভিযোগ সঠিক নয়। প্রশাসনকেও বলেছি, রাতে কোনো ড্রেজার চললে জব্দ করতে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, তার কাছে বালু মহলে অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বালু মহলে অভিযান পরিচালনা জটিল, কারণ সেখানে মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সকল প্রকার নিয়ম নীতি মেনেই বালু মহলের ইজারা দেওয়া হয়েছে। বালু মহলের লোকজন কোন প্রকার নিয়ম ভঙ্গ করলে, তাদের বিরুদ্ধে প্রয়জনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ