Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন দ্বিতীয় দিনে,বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে,ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ আটকে গেলো আধুনিকতার ভিড়ে ডুমুরিয়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ইনসেপ্টা ফার্মার জেলা প্রতিনিধি নিহত হারানো বিজ্ঞপ্তি! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪ কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নান্দাইলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মামলার বাদী পুলিশের দপ্তরে দপ্তরে

  • Reporter Name
  • সময়: ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৪৭ Time View

মোশাররফ হোসেন জসিম পাঠান | নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল থানাধীন খারুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে বাদীকে থানার দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আব্দুর রউফ ভূঁইয়া অভিযোগ করেন, পূর্ব শত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩ জুন ২০২৬ তারিখে রাত আনুমানিক ৫টার দিকে তার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও নগদ অর্থসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুটপাট করা হয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি একই গ্রামের মোঃ শওকত আলী মাস্টার, রাজু আহমেদ, ওয়াজেদ, লিয়াকত আলীসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭০ থেকে ১৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪)।

মামলার সূত্রে জানা যায়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে মামলার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাদী আব্দুর রউফ ভূঁইয়া থানার একাধিক দপ্তরে ঘুরছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা ন্যায়বিচার ও সরকারের হস্তক্ষেপ চান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল, যার জেরেই এ সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

আরও পড়ুনঃ  কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

নান্দাইলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মামলার বাদী পুলিশের দপ্তরে দপ্তরে

সময়: ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোশাররফ হোসেন জসিম পাঠান | নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল থানাধীন খারুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে বাদীকে থানার দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আব্দুর রউফ ভূঁইয়া অভিযোগ করেন, পূর্ব শত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩ জুন ২০২৬ তারিখে রাত আনুমানিক ৫টার দিকে তার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও নগদ অর্থসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুটপাট করা হয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি একই গ্রামের মোঃ শওকত আলী মাস্টার, রাজু আহমেদ, ওয়াজেদ, লিয়াকত আলীসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭০ থেকে ১৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪)।

মামলার সূত্রে জানা যায়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে মামলার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাদী আব্দুর রউফ ভূঁইয়া থানার একাধিক দপ্তরে ঘুরছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা ন্যায়বিচার ও সরকারের হস্তক্ষেপ চান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল, যার জেরেই এ সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

আরও পড়ুনঃ  কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য দাবিতে একজন গ্রেপ্তার