Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারী লিপ্সু ভানুর কাছে অসহায় আশ্রয়ণের নারীরা!

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর আশ্রয়ণ প্রকল্পের নারীরা এক আতঙ্কের নাম ‘ভানু মিয়া’র কাছে অসহায় হয়ে পড়েছে। ভানুর অত্যাচারে ইতোমধ্যে অনেক পরিবার আশ্রয়ন ছেড়ে গেছে, অনেক সংসার ভেঙে গেছে। প্রতিবাদ করলেই তাকে দেওয়া হয় হত্যার হুমকি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের সতর্কবার্তার পরও ভানু তার বর্বরোচিত কার্যকলাপে থামছে না।

নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি ভানুর লিপ্সু প্রবণতার কারণে আশ্রয়ণের অন্য পরিবারগুলোতে এখন ভীতির পরিবেশ বিরাজ করছে। আশ্রয়ণের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে গত সরকারের সময় দৌলতপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েও ভানু তার আসক্তির কারণে আশ্রয়ণে দুর্ভোগ সৃষ্টি করছে। আশ্রয়ণের বাসিন্দা হাসিমের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটানোর পর হাসিম তার পরিবার নিয়ে আশ্রয়ন ছেড়ে চলে যায়। রাতের বেলায় নারীদের ঘরে ঢোকার চেষ্টা, গোসলের সময় বিরক্ত করার অভিযোগ ভানুর বিরুদ্ধে থাকলেও কেউ প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।আশ্রয়ণের বাসিন্দা মাখন মিয়া বলেন, “আমার স্ত্রীর কাছে আমার সকল টাকা-পয়সা জমা আছে। ভানু আমার স্ত্রীকে দিয়ে আমাকে তালাক দিয়েছে। আমার টাকা নেওয়ার জন্যই সে এমন করেছে।”

অন্য বাসিন্দা সাহেনা ও তালেব আলী বলেন, “ভানুর অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে কিছু হলে আমাদের মারধর করে, দা-ছুড়ি দিয়ে ভয় দেখায়। আশ্রয়ণের নারীরা এখন তার জিম্মি। এখানে ইতোমধ্যে তিন-চারজন নারী তার হাতে নষ্ট হয়েছে।”অভিযুক্ত ভানুর স্ত্রী শিউলি আক্তার বলেন, “আমার স্বামীকে আশ্রয় দিয়েছে বলেই সে সেখানে গিয়েছে। একজনের সম্মতিতে সব কিছু হয় না।”

অভিযুক্ত ভানু মিয়া অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন।ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “তার অত্যাচারে আশ্রয়ণের বাসিন্দারা অতিষ্ঠ। তাকে আমরা অনেকবার সতর্ক করেছি। অনেক পরিবার তার কারণে চলে গেছে। ভানুকে উচ্ছেদ না করলে এখানে কেউ বসবাস করতে পারবে না।”ধরমন্ডল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “ভানুর ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাসিন্দারা তার অত্যাচারের অভিযোগ জানিয়েছে। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

আরও পড়ুনঃ  ১৫ দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ কাদের, স্বামীর সন্ধানে স্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

নারী লিপ্সু ভানুর কাছে অসহায় আশ্রয়ণের নারীরা!

সময়: ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫