
লালমনিরহাট জেলা প্রতিনিধি
নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে লালমনিরহাট শহরের বড় মসজিদ বিডিআর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য ও বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এডভোকেট : আবু তাহের। বক্তব্য রাখেন, জেলা আমীর আবু তাহের, জেলা সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমসহ জেলা ও উপজেলা নেতৃ বৃন্দ। এ সময় দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানান।
Reporter Name 






















