Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাসিরনগরের ধরমন্ডলের কোনাগ্রামে মামলা-সংঘাতের জেরে রাস্তায় গাছ, চলাচলে ভোগান্তি

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কোনাগ্রাম ৩নং ওয়ার্ডে দুই গোষ্ঠীর মামলা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গ্রামের একটি প্রাচীন চলাচলের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও সম্ভব হচ্ছে না, ফলে এলাকাবাসী চরম মানবিক সংকটে পড়েছেন।

অভিযোগকারীরা নোয়াব আলী, ইউপি সদস্য মিলন খা ও ওয়ারিশ মিয়া জানান, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য জাহিদ মিয়া ও জমশের মিয়া জানান, মামলা তুলে নেওয়ার শর্তে তারা গাছ সরাতে রাজি আছেন।

এ ঘটনায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও, উভয় পক্ষের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এতে যুগ যুগ ধরে ব্যবহৃত প্রাচীন রাস্তাটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। তবে অন্য একটি বিষয়ে সালিশ বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারছি না।”

এলাকাবাসীর দাবি, চলাচলের অধিকার রক্ষা ও ভোগান্তি দূর করতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নাসিরনগরের ধরমন্ডলের কোনাগ্রামে মামলা-সংঘাতের জেরে রাস্তায় গাছ, চলাচলে ভোগান্তি

সময়: ১০:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কোনাগ্রাম ৩নং ওয়ার্ডে দুই গোষ্ঠীর মামলা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গ্রামের একটি প্রাচীন চলাচলের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ। ফলে ওই রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি মৃতদেহ বহন করাও সম্ভব হচ্ছে না, ফলে এলাকাবাসী চরম মানবিক সংকটে পড়েছেন।

অভিযোগকারীরা নোয়াব আলী, ইউপি সদস্য মিলন খা ও ওয়ারিশ মিয়া জানান, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রতিপক্ষের সাবেক ইউপি সদস্য জাহিদ মিয়া ও জমশের মিয়া জানান, মামলা তুলে নেওয়ার শর্তে তারা গাছ সরাতে রাজি আছেন।

এ ঘটনায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও, উভয় পক্ষের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এতে যুগ যুগ ধরে ব্যবহৃত প্রাচীন রাস্তাটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। তবে অন্য একটি বিষয়ে সালিশ বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত বলতে পারছি না।”

এলাকাবাসীর দাবি, চলাচলের অধিকার রক্ষা ও ভোগান্তি দূর করতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  এসএসসি ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত