Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরে মুগ্ধ প্রবাসী বাঙালি

  • Reporter Name
  • সময়: ১২:১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত রবিবার (১২ জুলাই ২০২৬) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান “আনন্দ সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। আইবিএন নিউজের খবরে জানা যায়, প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একের পর এক হৃদয়স্পর্শী গান পরিবেশন করেন। তাঁর সুরেলা কণ্ঠ, গভীর আবেগ এবং শিল্পিত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ ও বিমোহিত করে।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী স্বপ্নিল সজীবসহ আরও কয়েকজন সংগীতশিল্পী, যন্ত্রসংগীতশিল্পী, তবলাবাদক, নৃত্যশিল্পী ও আবৃত্তিশিল্পী। তাঁদের সম্মিলিত পরিবেশনা সন্ধ্যাটিকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তোলে।

এ উপলক্ষে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং স্বপ্নিল সজীবকে রবীন্দ্রসংগীত ও বাংলা সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করেন।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী দর্শন, সাহিত্য ও সঙ্গীত ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নেওয়ার ক্ষেত্রে দুই শিল্পীর দীর্ঘদিনের নিষ্ঠা, সাধনা ও অবদানের প্রতি আন্তরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, বহুল আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলামিস্ট ও কবি তসলিমা নাসরিন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও সংগীতের চিরন্তন আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই “আনন্দ সন্ধ্যা” প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা ও রবীন্দ্রচেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সকলের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হলেন মঞ্জুর চৌধুরী
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরে মুগ্ধ প্রবাসী বাঙালি

সময়: ১২:১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত রবিবার (১২ জুলাই ২০২৬) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান “আনন্দ সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। আইবিএন নিউজের খবরে জানা যায়, প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একের পর এক হৃদয়স্পর্শী গান পরিবেশন করেন। তাঁর সুরেলা কণ্ঠ, গভীর আবেগ এবং শিল্পিত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ ও বিমোহিত করে।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী স্বপ্নিল সজীবসহ আরও কয়েকজন সংগীতশিল্পী, যন্ত্রসংগীতশিল্পী, তবলাবাদক, নৃত্যশিল্পী ও আবৃত্তিশিল্পী। তাঁদের সম্মিলিত পরিবেশনা সন্ধ্যাটিকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তোলে।

এ উপলক্ষে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং স্বপ্নিল সজীবকে রবীন্দ্রসংগীত ও বাংলা সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করেন।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী দর্শন, সাহিত্য ও সঙ্গীত ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নেওয়ার ক্ষেত্রে দুই শিল্পীর দীর্ঘদিনের নিষ্ঠা, সাধনা ও অবদানের প্রতি আন্তরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, বহুল আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলামিস্ট ও কবি তসলিমা নাসরিন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও সংগীতের চিরন্তন আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই “আনন্দ সন্ধ্যা” প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা ও রবীন্দ্রচেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সকলের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ