Dhaka ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ রাঙ্গাবালীতে  শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

  • Reporter Name
  • সময়: ০২:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক  || 14 ফেব্রুয়ারি 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপির অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য (এমপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে। ভোট একটি পর্যায় পর্যন্ত সুষ্ঠু হয়েছিল, আমরাও সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল ঘোষণার সময় নির্দিষ্ট কিছু আসনে টার্গেট করে ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে জোর করে ব্যবহার করে এবং প্রশাসনকে প্রভাবিত করে ফলাফল বদলে ফেলা হয়েছে।’

পরিকল্পিতভাবে ফল পরিবর্তনের অভিযোগ

তিনি আরও বলেন, ‘যে প্ল্যানের কথা আমরা আগে শুনেছি, তার বাস্তবায়ন আমরা এ নির্বাচনে দেখতে পাচ্ছি। ফলাফল কারচুপি করে পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সে ধরনের প্রচেষ্টা এখনো দেখা যাচ্ছে। যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করছে, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে— তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।’

নাহিদ ইসলাম নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগও তোলেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে— সেটি বড় প্রশ্ন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে ১১ দলীয় জোটের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে 'সিএমএম'র নতুন ব্যবস্থা চালু
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

সময়: ০২:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬