Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নীলফামারীতে নবীজিকে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস,আটক-১

  • Reporter Name
  • সময়: ১১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৩০৩ Time View

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে নীলফামারীতে শ্রী বিজয় দাস (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক বিজয় দাস নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের হরিহারা গ্রামের শ্রী সুরেশ দাসের ছেলে। গতকাল শুক্রবারের এ ঘটনায় রাতে ধৃত ওই যুবককে আটক দেখানো হয়েছে। গতকাল ২ মে দুপুরে ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দুলাল মেম্বারের চাতাল থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগগ্রাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, “দেখলে তোমায় মায়া লাগে” নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করে কয়েকদিন আগে একটি পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।

এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

অভিযুক্ত বিজয় দাস বলেন, জুয়ায় হেরে আমি গত বুধবার আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে। তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অবরোধের পরে বিরাট যানজেটের সৃষ্টি হয়। পরে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম অবরোধকারীদের সাথে কথা বলায় অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামী করা হয়েছে। আটককৃত বিজয় দাসকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মাদরাসা আবু হুরায়রায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ডেমরা থানার ওসি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তব্য
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

নীলফামারীতে নবীজিকে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস,আটক-১

সময়: ১১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে নীলফামারীতে শ্রী বিজয় দাস (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক বিজয় দাস নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের হরিহারা গ্রামের শ্রী সুরেশ দাসের ছেলে। গতকাল শুক্রবারের এ ঘটনায় রাতে ধৃত ওই যুবককে আটক দেখানো হয়েছে। গতকাল ২ মে দুপুরে ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দুলাল মেম্বারের চাতাল থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগগ্রাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, “দেখলে তোমায় মায়া লাগে” নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করে কয়েকদিন আগে একটি পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।

এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

অভিযুক্ত বিজয় দাস বলেন, জুয়ায় হেরে আমি গত বুধবার আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে। তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অবরোধের পরে বিরাট যানজেটের সৃষ্টি হয়। পরে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম অবরোধকারীদের সাথে কথা বলায় অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামী করা হয়েছে। আটককৃত বিজয় দাসকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২