Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান নিরাপদ সড়ক চাইয়ের সংবাদ সম্মেলন:পাইকগাছায় এক বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভঙ্গের অভিযোগ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘সহায়’-এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ টাকায় পূজার বাজার পেলেন ৩৫০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মির্জা ফয়সল আমীন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা”

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ– উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

“পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা”

সময়: ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ– উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও শেষ করব: প্রধানমন্ত্রী