Dhaka ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন পুলিশের সেবা নিতে হয়রানি নয়, সিএমপি কমিশনার শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনের শপথ গ্রহণ চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ, দুই নারীসহ আটক ৩

  • Reporter Name
  • সময়: ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে অভিযান পরিচালনাকারী দল।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম কড়িয়া গ্রামের মোতাহার মণ্ডল (৫৫), তাঁর স্ত্রী কানিজ ফাতেমা (৫০) এবং একই গ্রামের আব্দুল ছামাদের মেয়ে শাকিলা (৪৫)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১০ বোতল ফেয়ারড্রিল, দুটি উইনসেরেক্স সিরাপ, ২৫৬টি ইয়াবা বড়ি এবং ২৬০টি ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোঃ মাফিজুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কুপিয়ে খুন
Tag :
জনপ্রিয় নিউজ

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ, দুই নারীসহ আটক ৩

সময়: ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে অভিযান পরিচালনাকারী দল।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম কড়িয়া গ্রামের মোতাহার মণ্ডল (৫৫), তাঁর স্ত্রী কানিজ ফাতেমা (৫০) এবং একই গ্রামের আব্দুল ছামাদের মেয়ে শাকিলা (৪৫)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১০ বোতল ফেয়ারড্রিল, দুটি উইনসেরেক্স সিরাপ, ২৫৬টি ইয়াবা বড়ি এবং ২৬০টি ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোঃ মাফিজুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক