Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন পুলিশের সেবা নিতে হয়রানি নয়, সিএমপি কমিশনার শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনের শপথ গ্রহণ চমেকে ডায়ালাইসিস সংকট কাটছে, ৬ মাস বাড়ছে স্যান্ডরের চুক্তি কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১০:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১১ Time View

 

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।

আব্দুর রাজ্জাক শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের উপজেলা সভাপতিই নন, তিনি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির (Sonahat Land Port Importer-Exporter Association) সাধারণ সম্পাদক হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। সৈরাচার আন্দোলনের পর সমিতির কমিটির পরিবর্তন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সে সময় দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও ছলচাতুরির কারণে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কুপিয়ে খুন
Tag :
জনপ্রিয় নিউজ

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক গ্রেফতার

সময়: ১০:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।

আব্দুর রাজ্জাক শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের উপজেলা সভাপতিই নন, তিনি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির (Sonahat Land Port Importer-Exporter Association) সাধারণ সম্পাদক হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। সৈরাচার আন্দোলনের পর সমিতির কমিটির পরিবর্তন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সে সময় দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও ছলচাতুরির কারণে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ, দুই নারীসহ আটক ৩