Dhaka ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাবনায় ২২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

  • Reporter Name
  • সময়: ০৮:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করতে এম আর এ এমএফআই উচ্চ ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসময় ২১ জন ছাত্র ছাত্রীকে সাধারণ বৃত্তি ও ১ জন ছাত্রকে উচ্চ শিক্ষাবৃত্তি সহ মোট ২২ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্ত প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার দেবোত্তর এলাকার সিসিডিবি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সিসিডিবি এমএফপি আটঘরিয়া, পাবনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএফপি’র হেড মোহাম্মদ সোলাইমান সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের জোনাল কো-অর্ডিনেটর রঞ্জিত কুমার সাহা এবং রাজশাহী জোনের জোনাল কো-অর্ডিনেটর মোঃ আবু সাঈদ, এরিয়া কো-ডিনটর আব্দুস সোবহান।
অনুস্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া কো-ডিনটর গৌতম কুমার সেন। সঞ্চালনায় ছিলেন দেবোত্তর শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর শাখা ব্যবস্থাপক মোকলেসুর রহমান, মুলাডুলি শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, চাটমোহর শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিৎ রায় সহ

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সাফল্যের পেছনের গল্প তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা পেরিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখে ছিল গর্বের ছাপ।

আরও পড়ুনঃ  ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সহায়তা করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়। তারা এ ধরনের সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।

মাসুদ রানা
আটঘরিয়া পাবনা

Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

পাবনায় ২২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

সময়: ০৮:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করতে এম আর এ এমএফআই উচ্চ ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসময় ২১ জন ছাত্র ছাত্রীকে সাধারণ বৃত্তি ও ১ জন ছাত্রকে উচ্চ শিক্ষাবৃত্তি সহ মোট ২২ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্ত প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার দেবোত্তর এলাকার সিসিডিবি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সিসিডিবি এমএফপি আটঘরিয়া, পাবনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএফপি’র হেড মোহাম্মদ সোলাইমান সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের জোনাল কো-অর্ডিনেটর রঞ্জিত কুমার সাহা এবং রাজশাহী জোনের জোনাল কো-অর্ডিনেটর মোঃ আবু সাঈদ, এরিয়া কো-ডিনটর আব্দুস সোবহান।
অনুস্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া কো-ডিনটর গৌতম কুমার সেন। সঞ্চালনায় ছিলেন দেবোত্তর শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর শাখা ব্যবস্থাপক মোকলেসুর রহমান, মুলাডুলি শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, চাটমোহর শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিৎ রায় সহ

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সাফল্যের পেছনের গল্প তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা পেরিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখে ছিল গর্বের ছাপ।

আরও পড়ুনঃ  ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops... We can't process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে