Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পীরগঞ্জে কলা উৎপাদনে নতুন সম্ভাবনা!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এ বছর কলা উৎপাদনে ব্যাপক সাফল্য এসেছে।পীরগঞ্জ উপজেলায় মোট ৬৫ হেক্টর জমিতে কলা আবাদ করা হয়েছে। কৃষি খাতের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উপজেলার ১নং ভোমরাদহ, ২নং কোষারাণীগঞ্জ, ৭নং হাজীপুর ও ৯নং সেনগাঁও ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে এবার কলার উল্লেখযোগ্য ফলন হয়েছে। বাগান থেকেই আড়তদাররা ১০০ কাদি কলা প্রায় ৩৫ হাজার টাকায় ক্রয় করছেন, যা কৃষকদের জন্য লাভজনক দাম হিসেবে বিবেচিত হচ্ছে।

চাষী ইয়াকুব আলী জানান, ” আমি তিন বিঘা জমিতে কলা আবাদ করেছি এবং এ থেকে ভালো লাভবান হচ্ছি।”তাঁর মতে, কলা চাষ তুলনামূলক সহজ এবং সঠিক যত্ন নিলে স্বল্প সময়ে ভালো মুনাফা পাওয়া যায়। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও পীরগঞ্জের কলা যাচ্ছে, যা কৃষকদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “কলা আবাদে সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে; কৃষকদের এই প্রচেষ্টা ও প্রয়াসকে বেগবান করতে আমরা সর্বপ্রকার সহযোগিতা প্রদান করব।”

কৃষিবিদ ওয়াকিলুজ্জামান বলেন, “পরিকল্পিতভাবে কলা আবাদ সম্প্রসারণ করলে এটি শুধু কৃষকদের আর্থিক সমৃদ্ধিই আনবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সরকারি উদ্যোগ, কৃষি ঋণ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ পীরগঞ্জকে কলা উৎপাদনের একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারে।”

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বয়ান ফাউন্ডেশন বাংলাদেশ
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পীরগঞ্জে কলা উৎপাদনে নতুন সম্ভাবনা!

সময়: ১১:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এ বছর কলা উৎপাদনে ব্যাপক সাফল্য এসেছে।পীরগঞ্জ উপজেলায় মোট ৬৫ হেক্টর জমিতে কলা আবাদ করা হয়েছে। কৃষি খাতের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উপজেলার ১নং ভোমরাদহ, ২নং কোষারাণীগঞ্জ, ৭নং হাজীপুর ও ৯নং সেনগাঁও ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে এবার কলার উল্লেখযোগ্য ফলন হয়েছে। বাগান থেকেই আড়তদাররা ১০০ কাদি কলা প্রায় ৩৫ হাজার টাকায় ক্রয় করছেন, যা কৃষকদের জন্য লাভজনক দাম হিসেবে বিবেচিত হচ্ছে।

চাষী ইয়াকুব আলী জানান, ” আমি তিন বিঘা জমিতে কলা আবাদ করেছি এবং এ থেকে ভালো লাভবান হচ্ছি।”তাঁর মতে, কলা চাষ তুলনামূলক সহজ এবং সঠিক যত্ন নিলে স্বল্প সময়ে ভালো মুনাফা পাওয়া যায়। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও পীরগঞ্জের কলা যাচ্ছে, যা কৃষকদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “কলা আবাদে সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে; কৃষকদের এই প্রচেষ্টা ও প্রয়াসকে বেগবান করতে আমরা সর্বপ্রকার সহযোগিতা প্রদান করব।”

কৃষিবিদ ওয়াকিলুজ্জামান বলেন, “পরিকল্পিতভাবে কলা আবাদ সম্প্রসারণ করলে এটি শুধু কৃষকদের আর্থিক সমৃদ্ধিই আনবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সরকারি উদ্যোগ, কৃষি ঋণ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ পীরগঞ্জকে কলা উৎপাদনের একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারে।”

আরও পড়ুনঃ  ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান