
মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের আকন্দ বাড়ি নিবাসী অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দ-এর সৌজন্যে বিভিন্ন মসজিদে লাশ দাফনের কাজে ব্যবহারের জন্য উন্নত মানের মশারী বিতরণ করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় পৌর এলাকার ১০টি মসজিদের প্রতিনিধিদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
মৃত্যু পরবর্তী বিদায়বেলায় মৃত ব্যক্তির প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মশারী বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি লাভলু আকন্দ, হযরত আলী আকন্দ, মগরব আলী আকন্দ, মোরশেদ আকন্দ ও সোহাগ আকন্দ।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সামগ্রী বিতরণ করা হয়। মশারী গ্রহণকারী প্রতিনিধিরা হলেন
রফিকুল (খেতাচর মসজিদ)
সোহরাব (মন্ডলপাড়া মসজিদ)
সালমান (ধুমালি পাড়া মসজিদ)
লেলিন (মেরুরচর মসজিদ)
নুরুল আমিন (নতুন টুপকারচর মসজিদ)
তোফাজ্জল (দক্ষিণ কাগমারীপাড়া মসজিদ)
তোতা (জিগাতলা মসজিদ)
হযরত আলী আকন্দ (খান বাড়ি মসজিদ)
এম এ সাউদ (সিংগাবুনা মসজিদ) এবং সংশ্লিষ্ট অন্যান্য মসজিদের প্রতিনিধিগণ।
আয়োজকরা জানান, মৃত ব্যক্তির দাফন প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং লাশের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নিভৃত চারী এই আইনজীবীর এমন জন কল্যাণ মূলক কাজ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। এলাকাবাসী দোয়া করেন যেন মহান আল্লাহ উনার এই দানকে কবুল করেন তার দীর্ঘ আয়ু কামনা করেন।
Reporter Name 




























