
রবিউল আউয়াল উপলক্ষে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত
টিপু সুলতান : পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার উদ্যোগে বিশেষ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদরাসার হলরুমে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি অস্ট্রিয়া মসজিদুল হিদায়ার ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাইখ আব্দুল মাতীন আল আজহারী মাদরাসার নিজস্ব জমি ক্রয়ের উদ্যোগে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাইখ আব্দুল মাতীন আল আজহারী। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন আল আকসা মসজিদের ইমাম ও খতীব মুফতি রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব।
মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর সীরাত, সুন্নাহ ও আদর্শের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে বক্তারা চমৎকারভাবে দ্বীনি শিক্ষা, নসিহত ও ইসলাহী আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, দারুল উলুম ইসলামনগর মাদরাসার মুহতামিম কুরবান আলী বুলবুল বিশিষ্ট সমাজসেবক ও মাদরাসার উপদেষ্টা আবেদ আলী, ডাঃ আতিকুর রহমান, আল মক্কা মসজিদের সানি ইমাম নাজমুল হাসান, তরুণ সংগঠক মোঃ বিল্লাল হোসেন অপু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষা বিস্তারে মাদরাসার ভূমিকার প্রশংসা করেন এবং মাদরাসার নিজস্ব জমি ক্রয়ের উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। এ সময় তিনি নিজ পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

আলোচকরা মহানবী ﷺ-এর সীরাত ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















