Dhaka ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন নবীনগরের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন

  • Reporter Name
  • সময়: ০৯:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী মো. মাহবুবুল আলম। এ সময় গেইনের কনসালট্যান্ট কানিজা ও স্বেচ্ছাসেবক মুহাইমিন উপস্থিত ছিলেন।

সভায় বকশীগঞ্জ পৌরসভাসহ উপজেলার নিলক্ষিয়া, সাধুরপাড়া, বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পরিবারকল্যাণ কেন্দ্রের ভিজিটর, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ইমাম, সাংবাদিক এবং ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের কয়েকটি দলে ভাগ করে পুষ্টি উন্নয়নবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরে প্রতিটি দল তাদের পরিকল্পনা উপস্থাপন ও প্রদর্শন করে। এসব পরিকল্পনায় স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় পুষ্টি উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি টেকসই পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সামাজিক প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পুষ্টিসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা মোকাবিলা এবং পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  চাঁদপুর পৌরসভা নির্বাচন: ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন বারেক ভূঁইয়া
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন

সময়: ০৯:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী মো. মাহবুবুল আলম। এ সময় গেইনের কনসালট্যান্ট কানিজা ও স্বেচ্ছাসেবক মুহাইমিন উপস্থিত ছিলেন।

সভায় বকশীগঞ্জ পৌরসভাসহ উপজেলার নিলক্ষিয়া, সাধুরপাড়া, বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পরিবারকল্যাণ কেন্দ্রের ভিজিটর, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ইমাম, সাংবাদিক এবং ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের কয়েকটি দলে ভাগ করে পুষ্টি উন্নয়নবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরে প্রতিটি দল তাদের পরিকল্পনা উপস্থাপন ও প্রদর্শন করে। এসব পরিকল্পনায় স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় পুষ্টি উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি টেকসই পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সামাজিক প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পুষ্টিসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা মোকাবিলা এবং পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত