Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • সময়: ০৮:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১০২ Time View

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) ও রাব্বি হাসান (২২) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বেহুলা বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত গনি শেখের মেয়ে এবং মোছা. বিথী একই এলাকার ফারুক মিয়ার স্ত্রী। অপর গ্রেপ্তার রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তার বেহুলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ১০টিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া মোছা. বিথীর বিরুদ্ধেও মাদক সংক্রান্ত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন
Tag :
জনপ্রিয় নিউজ

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

সময়: ০৮:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬